EcomDesk-এর প্রতিটি পর্দার ধাপে ধাপে সাহায্য — মালিক, ম্যানেজার, ক্যাশিয়ার আর স্টক কিপারদের জন্য।
থিম বাছাই, লোগো ও রং, সেকশন দিয়ে হোম পেজ বানানো, কালেকশনে পণ্য সাজানো, পেজ ও মেনু লেখা আর নিজের ডোমেইন যুক্ত করা।
স্টোর চালু করা, ডেলিভারি চার্জ (ঢাকার ভেতরে, ঢাকার আশপাশে, ঢাকার বাইরে, এলাকাভিত্তিক, নির্দিষ্ট টাকার ওপরে ফ্রি), সর্বনিম্ন অর্ডার, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ / নগদে সেন্ড মানি আর SSLCommerz, বিকাশ বা নগদে অনলাইন পেমেন্ট।
অর্ডারের তালিকা আর ট্যাব, ফোন করে অর্ডার কনফার্ম, মেসেঞ্জার / হোয়াটসঅ্যাপ / ফোনের অর্ডার হাতে তোলা, ফেক অর্ডারের ঝুঁকি ও ব্লক করা নম্বর, ইনভয়েস ও লেবেল।
Pathao, Steadfast বা RedX যুক্ত করা, অর্ডার থেকে পার্সেল বুক করা, স্ট্যাটাস দেখা, আর প্রতিটা কুরিয়ারের কাছে পাওনা COD টাকা মেলানো।
কাস্টমার পার্সেল না নিলে, ডেলিভারির পর পণ্য ফেরত দিলে, আংশিক ফেরত, টাকা ফেরত আর সাইজ বদল।
অর্ডার থেকে কাস্টমার কীভাবে যোগ হয়, কাস্টমারের পাতায় কী থাকে, নোট, ফোন নম্বর ধরে ডেলিভারির ইতিহাস, আর স্টোরে কাস্টমারের অ্যাকাউন্ট।
ছবি, সাইজ ও রংসহ পণ্য যোগ করা, অনলাইন লিস্টিং (বিবরণ, আগের দাম, ওজন, সাইজ চার্ট, SEO) পূরণ করা, আর ক্যাটাগরি ও ব্র্যান্ড সাজানো।
অর্ডারের সাথে স্টক কীভাবে বদলায়, সাইজ ও রং ধরে স্টক দেখা, কম স্টক, স্টক ঠিক করা ও গণনা, আর সরবরাহকারীর কাছ থেকে মাল কেনা।
টিমের সদস্য যোগ করা, প্রত্যেককে রোল দেওয়া (মালিক, ম্যানেজার, অর্ডার এজেন্ট, প্যাকার, কনটেন্ট এডিটর), পাসওয়ার্ড বদলানো আর কে কী করেছেন দেখা।
যাঁদের শোরুম বা স্টলও আছে তাঁদের জন্য: একই স্টক থেকে কাউন্টারে বিক্রি, ক্যাশ শিফট আর কাস্টমারের বাকি।
Claude, ChatGPT বা অন্য কোনো এআই অ্যাপ আপনার স্টোরের সাথে যুক্ত করুন, যাতে আপনার ডেটা থেকে অর্ডার, বিক্রি, স্টক আর টাকার প্রশ্নের উত্তর দিতে পারে, আর ক্রয় অর্ডার ও এসএমএসের খসড়া করতে পারে; প্রতিটা অনুরোধ লগ হয়।
JonakiSoft আর রিসেলারদের জন্য: স্টোর, নতুন ক্লায়েন্টের অ্যাকাউন্ট, প্ল্যান ও নবায়ন, মালিক হিসেবে দেখা, রিসেলার ও হোয়াইট-লেবেল ব্র্যান্ড, ওয়েবসাইট ও দাম, যোগাযোগের অনুরোধ।